ইয়েমেনে গাড়িবোমা হামলায় নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ একাডেমিতে গতকাল বুধবার গাড়িবোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে। 
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, দেশটিতে অস্থিতিশীলতা বাড়ছে—এই হামলায় তা আরও স্পষ্ট হলো। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করে পুলিশ জানায়, ওই গাড়িবোমা হামলায় ৬৬ জন আহত হয়।
শিয়া মিলিশিয়া ও সুন্নি বিদ্রোহীদের মধ্যে দ্বন্দ্বে দেশটিতে ক্রমশ অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ছে।