ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল-কায়েদার সন্দেহভাজন সাত সদস্য নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল সকালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার আরব উপদ্বীপের সন্দেহভাজন ওই সদস্যরা দুটি গাড়িতে ভ্রমণ করছিলেন। এ সময় দুটি ড্রোন হামলায় তাঁরা নিহত হন।