ইয়েমেনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল মঙ্গলবার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই বেসামরিক লোক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ খবর দিয়েছেন।বিধ্বস্ত বিমানটি দেশটির সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। প্রশিক্ষণের উদ্দেশ্যে এটি উড্ডয়নের পর সানার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এএফপি।