ইয়েমেনের প্রধানমন্ত্রী বেঁচে গেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সালেম বাসিন্দওয়া প্রাণনাশের চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। গত শনিবার রাজধানী সানায় তাঁর গাড়িবহরে হামলা করা হয়। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা বলেন, মোহাম্মদ সালেম বাসিন্দওয়া তাঁর কার্যালয় থেকে বাসভবনে ফেরার পথে বন্দুকধারীদের হামলার মুখে পড়েন। চারজন বন্দুকধারীর একটি দল প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তারা একটি গাড়িতে করে এসে ওই হামলা করে। তবে হামলায় কেউ হতাহত হয়নি। বিবিসি।