ইরম শর্মিলাকে নিয়ে প্রামাণ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রী ইরম শর্মিলা চানুকে (৩৯) নিয়ে এবার একটি প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে।ভারতের মণিপুর রাজ্যের সাংবাদিক বরুন থকচম শর্মিলাকে নিয়ে এই প্রামাণ্যচিত্র তৈরি করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তিনি হাসপাতালে গিয়ে শর্মিলার বিভিন্ন মুহূর্তের ছবিও তুলেছেন। দ্য সাইলেন্ট পোয়েট নামে এই প্রামাণ্যচিত্র সম্প্রতি শিলিগুড়িতে ইন্টারন্যাশনাল শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে পুরস্কার পেয়েছে।শর্মিলা ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের বাসিন্দা। ওই রাজ্যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বাতিলের দাবিতে ২০০০ সাল থেকে শর্মিলা অনশন করছেন। তিনি এখন মণিপুরের জওহরলাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে চিকিৎসাধীন আছেন।