ইরাক সফরে গেলেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল বৃহস্পতিবার এক সফরে ইরাকের রাজধানী বাগদাদে গেছেন। সেখানে ইরাকি নেতাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। এর আগে তিনি কুয়েত সফর করেন। ইরাকি টিভির খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, বাগদাদে পৌঁছার পর জাতিসংঘের মহাসচিব ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশইয়ার জাবেরির সঙ্গে বৈঠকে বসেন। তবে খবরে বৈঠকের বিস্তারিত কিছু বলা হয়নি।গত শতকের নব্বইয়ের দশকে কুয়েতে ইরাক আগ্রাসনের পর থেকে এখনো দুই দেশের মধ্যে অনেক বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বর্তমানে বাগদাদ তার তেল ও গ্যাস রপ্তানির আয়ের ৫ শতাংশ জাতিসংঘের একটি বিশেষ তহবিলে জমা দিচ্ছে। এই অর্থ কুয়েতকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে।গত বুধবার কুয়েতে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘কুয়েতের বিষয়ে ইরাক নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট মেনে চলছে—এটা স্বাভাবিক ও নিশ্চিত করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ।’ইরাকের কেন্দ্রীয় সরকার ও স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্তৃপক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই জাতিসংঘের মহাসচিব বাগদাদ সফর করছেন। এএফপি।