ইরাকযুদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল: ব্লেয়ার
ইরাকযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে আবারও সাফাই গেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ১০ বছর ধরে যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরও তিনি বললেন, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের হাতে মারণাস্ত্র রয়েছে, এমন শোরগোর তুলে ২০০৩ সালের ২০ মার্চ মধ্যরাতে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আঁতাত করে ইরাকযুদ্ধে টনি ব্লেয়ারও অংশ নেন। তিনি তাঁর দেশের সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দেন। কিন্তু অদ্যাবধি ইরাকে কোনো মারণাস্ত্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, বরং পশ্চিমা হামলার কারণে দেশটিতে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দেয়। জঙ্গিদের পাশাপাশি মিলিশিয়াদের উদ্ভব ঘটে ইরাকে।যুক্তরাজ্যের আইটিভি টেলিভিশনকে ব্লেয়ার বলেন, ‘আমি বিশ্বাস করি, সাদ্দামকে উৎখাত করাটা ছিল সঠিক সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘আমরা ভুলে যাই, তখন আসলে কী ধরনের শাসনব্যবস্থা ছিল এবং এ কারণে কী ধরনের ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছিল। তাঁর (সাদ্দাম) কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। নিজ দেশের মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন তিনি।’এএফপি।