ইরাকি বিদ্রোহ দমনে ইরানি যুদ্ধবিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নুরি আল মালিকির সরকারকে যুদ্ধবিমান দিয়েছে ইরান। সামরিক বিশেষজ্ঞের বরাতে গতকাল বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ দাবি করা হয়। ইরাক বা ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগেই রাশিয়া থেকে যুদ্ধবিমানের একটি চালান ইরাকে আসে। সুন্নি জঙ্গিদের ঠেকাতে রাশিয়ার কাছ থেকে ওই যুদ্ধবিমানগুলো কিনেছে ইরাক সরকার।
লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) বিশেষজ্ঞরা বলছেন, ১ জুলাই ইরাকে আসা যুদ্ধবিমানের চালানটি ইরানের।
ইরাকি কর্তৃপক্ষের প্রকাশ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আইআইএসএসের বিশেষজ্ঞ জোসেফ ডেম্পসি বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন, ইরানের কিছু যুদ্ধবিমান ইরাকে মোতায়েন রয়েছে।
এখানে লক্ষণীয় যে, যুক্তরাষ্ট্র কোনো দেশকে সমর্থন করলে রাশিয়া ও ইরানকে এর বিপরীতে অবস্থান নিতে দেখা যায়। ইরাকের বেলায় এর ব্যতিক্রম দেখা যাচ্ছে।