প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৭০ জনকে হত্যার ঘটনায় আল-কায়েদার ১৫ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সে দেশের একটি অপরাধ আদালত এ আদেশ দেন। বিচার বিভাগের মুখপাত্র আবদেলসাত্তার বিরাকদর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সবাই ইরাকি নাগরিক। তাঁরা বর্তমানে কারাবন্দী রয়েছেন। তাঁরা এক মাসের মধ্যে এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে রাজধানী বাগদাদের উত্তরে লাজি শহরে শিয়া বর ও সুন্নি কনের বিয়ের অনুষ্ঠানে এ হত্যাযজ্ঞ চালানো হয়। জঙ্গিরা প্রথমে একটি একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। এএফপি।