ইরাকে এ বছর ৪৩টি হামলা চালানোর দাবি আল-কায়েদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সম্মুখসারির নেতারা দাবি করেছেন, চলতি বছর তঁারা বাগদাদে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন। ইরাকের বিদ্রোহীদের সংগঠন দ্য ইসলামিক স্টেট অব ইরাকের (আইএসআই) ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।ওই বিবৃতিতে বলা হয়, ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে আল-কায়েদা ৪৩টি হামলা চালিয়েছে। ২৭ জানুয়ারি পূর্ব বাগদাদে শিয়া-অধু্যষিত এলাকায় এক দাফন অনুষ্ঠানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩১ জন নিহত হয়। আইএসআই আরও দাবি করে, গত ১ ফেব্রুয়ারি ইরাকের সাংসদ কায়েস আল-সাদহরের গাড়িবহরেও তারা বোমা হামলা চালায়। এতে পঁাচজন আহত হলেও আল-সাদহরের কোনো ক্ষতি হয়নি। ৭ ফেব্রুয়ারি উত্তর বাগদাদের কাধিমিয়াতে নারীদের একটি কারাগারে এক গুপ্তহত্যা চালিয়ে এর পরিচালক সাজিদা সালেহ হাসানকে হত্যা করা হয়।আল-কায়েদার নেতারা জানান, ২৩ ফেব্রুয়ারি ইরাকজুড়ে তঁারা বোমা হামলা ও গুলি করে ৪২ জনকে হত্যা করেছেন। এএফপি।