ইরাকে এক মাসে হামলায় নিহত প্রায় ৩০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে গত জুন মাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৮২ জন নিহত হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। যদিও সরকারিভাবে এ সংখ্যা অর্ধেকেরও কম বলে উল্লেখ করা হয়।পরিসংখ্যানে বলা হয়েছে, গত ১ থেকে ৩০ জুন পর্যন্ত ইরাকজুড়ে সহিংসতার ঘটনায় কমপক্ষে ২৮২ জন নিহত হয়। তবে দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ সমীক্ষায় এ সংখ্যা বলা হয়েছে ১৩১ জন। এদের মধ্যে ৮৫ জন বেসামরিক ব্যক্তি, ২৬ জন পুলিশ ও ২০ জন সেনাসদস্য। আর এ সময় ১১ জন হামলাকারী নিহত ও ১০০ জন গ্রেপ্তার হয়েছে।এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ৪ জুন শিয়াসম্প্রদায়ের ধর্মীয় স্থানগুলো তদারকিতে নিয়োজিত সংস্থার সদর দপ্তরে চালানো হামলার ঘটনাটি ছিল গত মাসে বড় ধরনের সহিংসতার ঘটনাগুলোর একটি। আত্মঘাতী ওই হামলায় নিহত হয় অন্তত ২৫ জন। এর কয়েক দিন পর ১৩ জুন বিভিন্ন হামলায় এক দিনেই নিহত হয় ৭২ জন। ১৬ জুন শিয়া নেতা ইমাম কাদিমের স্মরণে বের করা শোকমিছিলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত হয় ৩২ জন। ১৮ জুন শোকার্ত শিয়াদের ওপর আত্মঘাতী হামলার আরেকটি ঘটনায় নিহত হয় ২২ জন। সর্বশেষ গত শনিবার বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হয়েছে ১১ জন। এএফপি।