ইরাকে একই দিনে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ২১ ব্যক্তির মৃত্যুদণ্ড একই দিনে কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সে দেশের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। চলতি বছর এ নিয়ে দেশটিতে ৯১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওই ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল। আদালতের কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতির আশঙ্কায় এই আহ্বান জানোনো হয়। তবে কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নভি পিল্লাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় জানান, গত সোমবার সকালে সন্ত্রাসের দায়ে তিন নারীসহ ওই ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তবে তিনি এর বেশি কিছু জানাননি।এ বছর ইরাকে বেশ কয়েকটি গণফাঁসির রায় কার্যকর করা হয়। গত ৩১ জানুয়ারি ১৭ জনের এবং ৭ ফেব্রুয়ারি ১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।গত জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরাকে ‘গণহারে’ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার নিন্দা জানায়। এএফপি।