ইরাকে গত মাসে ৯৬৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে গত  মাসে ৯৬৪ জন নিহত
ইরাকে গত মাসে ৯৬৪ জন নিহত

ইরাকে গত মাসে সহিংসতায় অন্তত ৯৬৪ জন নিহত হয়েছেন। ২০০৮ সালের পর এক মাসে এত বেশি সংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটল। সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
ইরাকের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে বিভিন্ন সহিংস হামলায় ৮৫৫ জন বেসামরিক নাগরিক, পুলিশের ৬৫ জন সদস্য ও ৪৪ জন সেনাসদস্য নিহত হন। এ ছাড়া এক হাজার ৬০০ জন আহত হন। তাঁদের মধ্যে এক হাজার ৪৪৫ জন বেসামরিক নাগরিক, ৮৮ জন পুলিশ ও ৬৭ জন সেনা রয়েছেন।
ইরাকে সরকারি হিসাব অনুযায়ী, ২০০৮ সালের এপ্রিলে সহিংসতায় নারী-শিশুসহ মোট এক হাজার ৭৩ জন নিহত হয়েছিলেন।
ইরাকে শিয়া ও সুন্নিদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করেছে। এই দুই গোষ্ঠীর বিরুদ্ধেই পরস্পরের ওপর আত্মঘাতী হামলার অভিযোগ রয়েছে। সংঘাতে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। দেশটি বর্তমানে সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রগতি খুব ধীরগতিতে হচ্ছে। ফলে মার্কিন আগ্রাসনের পর থেকে রক্তপাত অব্যাহত আছে। এএফপি।