ইরাকে গাড়িবোমায় নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে পর পর কয়েকটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। গতকাল ইরাকের রাজধানী বাগদাদের আশপাশের কয়েকটি শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী ও শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী শহর তাজি, মাদাইন ও কুত শহর থেকে এই বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাজি শহরে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর মাদাইনে শিয়া তীর্থস্থানের সামনে এক বোমা বিস্ফোরণের ঘটে। এতে ইরানি কয়েকজন তীর্থযাত্রী হতাহত হন। বাগদাদের পার্শ্ববর্তী আরও কয়েকটি স্থানেও হামলা হয়েছে বলে জানা গেছে। বিবিসি।