ইরাকে গুলি ও বোমায় নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। এখনো কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। গত বছরের ডিসেম্বরে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর থেকে ইরাকে হামলা বেড়েছে।গতকাল সবচেয়ে বড় হামলা হয়েছে শিয়া-অধ্যুষিত কারাদা এলাকায়। বিবিসি।