ইরাকে দায়িত্ব হস্তান্তর করল মার্কিন মেরিন সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে দায়িত্ব পালন শেষ করেছে মার্কিন মেরিন সেনারা। গতকাল শনিবার ইরাকি সেনাবাহিনীর কাছে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করে।ইরাকের সুন্নি অধ্যুষিত সবচেয়ে বড় প্রদেশ আনবারের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে মার্কিন মেরিন সেনারা। রামাদির একটি সেনাঘাঁটিতে এক অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করা হয়।২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের পর আনবার প্রদেশ সুন্নি বিদ্রোহের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। ফালুজা ও রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়ে বেশ কয়েকটি লড়াই হয়েছে। সবকিছু যদি পরিকল্পনামাফিক এগিয়ে যায়, তাহলে সামনের মাসগুলোতে অবশিষ্ট মার্কিন সেনারা ইরাক ছাড়তে শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৫০ হাজার ছাড়া সব মার্কিন সেনাকে ২০১০ সালের ৩১ আগস্টের মধ্যে ইরাক থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। বেশির ভাগ সেনা ইরাক ছাড়বে ৭ মার্চের সাধারণ নির্বাচনের পর।যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে সম্পাদিত একটি নিরাপত্তা চুক্তির আওতায় ২০১১ সালের মধ্যে সব মার্কিন সেনা ইরাক ত্যাগ করবে। জিনিউজ।