ইরাকে পুলিশ কর্মকর্তার বাড়িতে বোমা হামলা নিহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের তিকরিতে পুলিশের এক কর্মকর্তার বাড়িতে গতকাল মঙ্গলবার ভোররাতে বোমা হামলায় আটজন নিহত এবং দুজন আহত হয়েছে। হামলার সময় তারা ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুই বছরের এক শিশু রয়েছে। পুলিশ এ কথা জানায়।পুলিশের বিশেষ বাহিনীর ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাইস রশিদের বাড়িতে গতকাল রাত তিনটার দিকে এ বোমা হামলা চালানো হয়। এএফপি।