ইরাকে পৃথক হামলায় পুলিশসহ ৮ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে পৃথক তিনটি তল্লাশিচৌকিতে গত মঙ্গলবার সশস্ত্র হামলা হয়েছে। এতে পুলিশের চার সদস্যসহ আটজন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।একজন পুলিশ কর্মকর্তা জানান, বাগদাদের ১৬০ কিলোমিটার উত্তরে তিকরিতের কাছে একটি তল্লাশিচৌকিতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে চারজন পুলিশ সদস্যকে হত্যা করে।দ্বিতীয় হামলাটি হয়েছে বাগদাদের ৭০ কিলোমিটার উত্তরে বালাদের কাছে একটি তল্লাশিচৌকিতে। সেখানে বোমা হামলা চালিয়ে আল-কায়েদাবিরোধী তিনজন মিলিশিয়াকে হত্যা করা হয়। বাগদাদের ৬০ কিলোমিটার দূরে দুজাইলে অপর হামলাটি চালানো হয়। সেখানে বন্দুকধারীরা গুলি চালিয়ে একজন সেনাকে হত্যা ও চারজনকে অপহরণ করেছে। ২০১০ সালের আগস্টের পর থেকে এ পর্যন্ত গত মাসে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।এসব ঘটনা ইরাক সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণহয়েদাঁড়িয়েছে। এএফপি।