ইরাকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সংঘর্ষ, পুলিশসহ আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়াহ শহরে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভে সংঘর্ষে ১০ পুলিশসহ ১৬ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানান। যুদ্ধবিধ্বস্ত ইরাকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি খুবই খারাপ।গত শনিবার সন্ধ্যায় এ বিক্ষোভে জনতা চিত্কার করে বলতে থাকে, বিদ্যুৎ কোথায়? এ সময় পুলিশ বাধা দিলে জনতা পুলিশের ওপর পাথর ছুড়ে মারে।জবাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ৪০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। বিদ্যুতের দাবিতে গত জুন মাসেও এ ধরনের বিক্ষোভ হয়েছিল।নাসিরিয়াহ পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুরতাদা আল-শাহতুর বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিক্ষোভকারীরা নাসিরিয়াহর কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা বলে, প্রাদেশিক সরকার মৌলিক নাগরিক পরিষেবা, বিশেষ করে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা করলে তারাও জলকামান ব্যবহার করে। এতে এই আহত ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। এএফপি।