ইরাকে বোমা হামলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা বিস্ফোরণে গতকাল সোমবার কমপক্ষে ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণাঞ্চলীয় মুসাইব শহরে ভয়াবহ হামলায় সাতজন নিহত হন। দক্ষিণাঞ্চলীয় হিলা শহরের এক ব্যস্ততম রাস্তায় বোমা বিস্ফোরণে নিহত হন কমপক্ষে দুজন। এ ছাড়া পুলিশের একটি দল একটি রকেট নিস্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়। এতে পুলিশের দুই সদস্য নিহত ও চার বেসামরিক লোক আহত হন। পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে শিয়াদের এক মিছিলে হামলায় কমপক্ষে ১০ জন আহত হন। এদিকে উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে নিরাপত্তা বাহিনী হামলার শিকার হচ্ছে। ধারণা করা হচ্ছে, সমন্বিতভাবে এই হামলা চালানো হচ্ছে। বিবিসি।