ইরাকে সমাবেশে বোমা হামলা নিহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের বাকুবা শহরে একটি নির্বাচনী সমাবেশে গতকাল শনিবার বোমা ও গ্রেনেড হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। কর্মকর্তারা বলছেন, সুন্নি মুসলমানদের প্রার্থী মুথানা আল জৌরানি তাঁর সমর্থকদের নিয়ে বাকুবায় সভা করছিলেন। শহরটি রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।ইরাকে বিভিন্ন মতাবলম্বী মুসলমানদের মধ্যে প্রত্যক্ষ সংঘাত কমে এলেও বোমা হামলা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ২০ এপ্রিল প্রাদেশিক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে আক্রমণ ও সংঘাতের হার বাড়ছে।পুলিশ ও হাসপাতালের কর্মীরা বলছেন, সভাস্থলে একটি গ্রেনেড ছুড়ে দেওয়ার মধ্য দিয়ে হামলা শুরু হয়। এরপর একজন আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বোমা হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। প্রার্থী মুথানা আল জৌরানি অক্ষত আছেন। বিবিসি।