ইরাকে সিরিজ গাড়িবোমা হামলায় নিহত ৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে গতকাল সোমবার একের পর এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা বলেছেন, বাগদাদের শিয়া-অধ্যুষিত এলাকাগুলোর বাসস্টেশন ও বিপণিবিতানের বাইরে গতকাল আটটি গাড়িবোমা হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়।

এদিকে বাগদাদ থেকে ৪২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বসরায় দুটি পৃথক গাড়িবোমা হামলা চালানো হয়। প্রথমটি হানানিয়ার পার্শ্ববর্তী একটি ব্যস্ততম বাজার ও রেস্তোরাঁর কাছে এবং দ্বিতীয়টি সাদ মোড়ের একটি বাস টার্মিনালের ভেতরে চালানো হয়। এই দুটি হামলায় নিহত হয় ১১ জন। শিয়া-অধ্যুষিত বসরা নগরী তুলনামূলকভাবে অনেকটা শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেখানেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে।  বিবিসি ও রয়টার্স।