ইরাকে হারিয়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের নিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত ইরাকে অযত্ন আর অবহেলায় হারিয়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত নিদর্শন। দক্ষিণ ইরাকের বাসিন্দা ও স্থানীয় ভূমিমালিক হুসেইন হাসানের কণ্ঠে এ অযত্ন-অবহেলার চিত্রই যেন ফুটে উঠে। তাঁর কথায়, ‘ইরাক মিশরের মতো নয়। নিজেদের ঐতিহ্য নিয়ে এখানকার মানুষের কোনো মাথাব্যাথা নেই।’দক্ষিণ ইরাকের ছোট শহর কুত। প্রথম বিশ্বযুদ্ধের ঐতিহ্যবাহী দুটি সমাধিক্ষেত্র রয়েছে এ শহরে। এসব সমাধির একটি প্রথম বিশ্বযুদ্ধে প্রাণবিসর্জনকারী ব্রিটিশ ও ভারতীয় সেনা এবং অপরটি তুর্কি সেনাদের। বহু পুরোনো এই সমাধিক্ষেত্র দুটি এখন ধ্বংসের প্রান্তে। ৩৪ বছর বয়সী জব্বার আবদুল্লাহ একজন স্থানীয় অধিবাসী। অতীতের সুখস্মৃতির বর্ণনা দিয়ে তিনি বলছিলেন, ‘আমি যখন ছোট বালক, তখন সমাধিক্ষেত্রে প্রায়ই খেলতে যেতাম। সমাধি ছিল গোলাপে ভরা। যেন ফুলের বাগান। কিন্তু ১৯৯০ এর দশকে ইরাকের বিরুদ্ধে অবরোধ আরোপের পর থেকেই সব কিছু পাল্টে যেতে থাকল।’ বিদ্যুতের নিত্য লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে এলাকার মানুষকে স্বস্তি দিতে জেনারেটর চালানোর কাজ করেন আবদুল্লাহ। তাঁর মতো এমন অভিব্যক্তি আরও অনেকেরই। শহরের প্রধান সড়কগুলোর একটি দিয়ে সুযোগ রয়েছে ওই সমাধিতে যাওয়ার। কিন্তু সমাধিতে কেউ যেতে চাইলে, কিছু পরপরই তাঁকে ডিঙাতে হবে অসংখ্য লোহার প্রতিবন্ধকতা আর কাঁচ ও অন্যান্য ধাতুর ভাঙা টুকরো। ১৯৯০ সালে প্রতিবেশি দেশ কুয়েতে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আক্রমণ চালালে ইরাকের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের চরম অবনতি ঘটে। এর জের ধরে ঐতিহ্যবাহী ওই স্থাপণায় ক্রমশ পর্যটকের অনাগোনা কমতে থাকে। একই সঙ্গে হারাতে থাকে স্থাপণার গুরুত্ব ও জৌলুস। স্থানীয় বিদ্যালয়শিক্ষক ও ঐতিহাসিক মুসানা হাসান মেহেদির ভাষায়, ‘ইরাক-যুক্তরাজ্য সম্পর্ক অবনতির ধারাবাহিকতায় সমাধি দুটিও হারাতে থাকে তাদের ঐতিহ্য। সাদ্দাম হোসেনের পতনের পর থেকে দেশে কার্যত কোনো সরকার নেই। আর এখন স্থানীয় বাসিন্দারা এ সমাধি ব্যবহার করছেন ময়লা ফেলার জায়গা হিসেবে।’ এএফপি।