ইরাকে ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরাকে গত রোববার ১১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে কমপক্ষে ১১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। এসব ব্যক্তি সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত ছিল বলে দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে।মন্ত্রণালয় সূত্রটি জানায়, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন ইরাকি ও একজন আলজেরিয়ান বংশোদ্ভূত।ইরাকে মৃত্যুদণ্ড দেওয়ার এ প্রবণতা বন্ধের জন্য জাতিসংঘ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আসছে।জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই ইরাকে গত রোববার ১১ জনের মৃত্যুদণ্ডের ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, ইরাকে যে অস্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডগুলো কার্যকর হয়, সেই প্রক্রিয়াটিই সবচেয়ে উদ্বেগজনক। দেশটির সাবেক শাসক সাদ্দাম হোসেন ২০০৩ সালে ক্ষমতাচুত্য হওয়ার পর অবশ্য মৃত্যুদণ্ডের এ প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছিল। কিন্তু চলতি বছর ইরাকি কর্তৃপক্ষ আবার তা শুরু করেছে। দেশটিতে বিদ্যমান জঙ্গি তৎপরতা ও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের অজুহাতে এ সর্বোচ্চ শাস্তি আবার বলবৎ করা হয়েছে। বিবিসি।