ইরাকে ৫৮ তরুণ-তরুণীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে ‘ইমোস’ বলে পরিচিত তরুণ-তরুণীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। গত ছয় সপ্তাহে ৫৮ জনকে হত্যা করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। একই সঙ্গে মিলিশিয়ারা আরও যাদের হত্যা করা হবে তাদের নামের তালিকা টানিয়ে দিয়েছে। আর নিরাপত্তা বাহিনী এ হত্যাকাণ্ড বন্ধ করতে অসমর্থ বলে জানিয়েছে।পাশ্চাত্য চালচলনের অনুসারী তরুণ-তরুণীদের ইরাকে ‘ইমোস’ নামে ডাকা হয় এবং তাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। অভিযোগ আছে, এদের মধ্যে অনেকে সমকামী।মানবাধিকার সংগঠনগুলো জানায়, মিলিশিয়ারা সিমেন্টের বড় বড় টুকরো ছুড়ে কয়েকজনকে হত্যা করেছে। এপি।