ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর গতকাল মঙ্গলবার জানায়, ক্লান্তি ও অবসাদের কারণে তালাবানি আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এ কারণে তাঁকে বাগদাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপির।তবে জালাল তালাবানির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রেসিডেন্টের দপ্তর বা তাঁর ওয়েবসাইটে বিস্তারিত কিছু বলা হয়নি। কয়েক বছর ধরে তালাবানি বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন।২০০৮ সালে যুক্তরাষ্ট্রে তাঁর হূদ্যন্ত্রের সফল অস্ত্রোপচার হয়। এর আগে জর্দানেও তাঁর চিকিৎসা হয়। এ ছাড়া বিভিন্ন অসুখের কারণে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফর করেছেন।