ইরাকের বিভিন্ন স্থানে বোমায় নিহত ৬১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বিভিন্ন শহরে গতকাল বুধবার পৃথক বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬১ জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও ১৬৭ জন।রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীদের লক্ষ্য করে চারটি বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় শহর হিল্লায় পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।শিয়া মুসলমান-অধ্যুষিত বালাদ শহরে আরও দুটি পৃথক গাড়িবোমা হামলায় চার ব্যক্তি নিহত হয়। বাগদাদের দক্ষিণাঞ্চলে একটি সেনাবাহিনীর নিরাপত্তাচৌকিতে বন্দুকধারীদের হামলায় পাঁচজন সেনা নিহত হন। এএফপি ও রয়টার্স।