ইরাকের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি বিচার বিভাগীয় কমিটি।গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক সংবাদ সম্মেলনে হাশেমি বলেছেন, তিনি বিচারের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত রয়েছেন।নিরাপত্তা ও বিচার বিভাগের কর্মকর্তারা জানান, সন্ত্রাস দমন আইনের অধীনে হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল কামাল হোসাইন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ৪ ধারায় ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানায় পাঁচজন বিচারক স্বাক্ষর করেছেন।হাশেমির ১৩ জন দেহরক্ষী গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির এ পরোয়ানা জারি করা হলো।জানা গেছে, জিজ্ঞাসাবাদে হাশেমির দেহরক্ষীরা সন্ত্রাসবাদের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন।ইরাকের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন গত সোমবার জানায়, অভিযুক্ত ব্যক্তিরা হাশেমির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। সরকারি ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর জন্য তাঁদের অর্থ দিয়েছে হাশেমির দপ্তর।অভিযুক্ত এক ব্যক্তি জানান, এ জন্য হাশেমি নিজেই ওই ব্যক্তিকে তিন হাজার মার্কিন ডলার দিয়েছেন।গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে বিচার বিভাগীয় কমিটি হাশেমির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গত শনিবার জারি করা হয়। দেশটির প্রধান সুন্নি রাজনৈতিক গোষ্ঠীর ইরাকিয়া পার্টির সঙ্গে সমঝোতার জন্য এ ঘোষণায় দেরি করা হয়।এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাশেমি বলেছেন, তিনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে এ বিচারের শুনানি হতে হবে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান এলাকার কোনো আদালতে।কুদিস্তানের আঞ্চলিক রাজধানী আরবিলে এক সংবাদ সম্মেলনে হাশেমি বলেন, ‘মামলাটি কুর্দিস্তানে স্থানান্তরের জন্য আমি প্রস্তাব দিচ্ছি।’এএফপি।