ইরান-আইএইএ আলোচনা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচির অধিকতর তদারকির লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা আবারও ব্যর্থ হয়েছে। জাতিসংঘের প্রধান পারমাণবিক পর্যবেক্ষক গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ এক বৈঠকের মাত্র দুই সপ্তাহ আগে এই খবর এল।জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান পর্যবেক্ষক হারম্যান ন্যাককার্টস তেহরান থেকে ফিরে ভিয়েনা বিমানবন্দরে গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা দেশটির পারমাণবিক কর্মসূচির অধিকতর তদারকির লক্ষ্যে একটি চুক্তির কাঠামোগত দিকের ওপর আলোচনা করেছি। কিন্তু এ-সংক্রান্ত নথিপত্র চূড়ান্ত করা সম্ভব হয়নি।’হারম্যান ন্যাককার্টস বলেন, ‘অব্যাহত আলোচনার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতিতে আমরা দ্বিধাগ্রস্ত নই। যে মতপার্থক্য রয়ে গেছে তা দূর করতে আমরা এখন আরও প্রচেষ্টা চালাব। কিন্তু এর অগ্রগতির জন্য আরও সময় প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পরবর্তী দফা আলোচনার দিনক্ষণ নির্ধারণে আমরা এখনো মতৈক্যে পৌঁছায়নি।’ এএফপি।