ইরান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প নিহত ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ও পাকিস্তানে গতকাল মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৭৪ জনের প্রাণহানি হয়েছে। ভারত ও আরব উপসাগরীয় এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজেএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইরানের পার্বত্য এলাকায়। স্থানীয় সময় ভোর পাঁচটা ৪৪ মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থল ছিল ইরানের জাহেদান শহরের ২০১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পাকিস্তানের তুরবাত এলাকার ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।ইরানের বেসরকারি সংবাদ সংস্থা প্রেসটিভি জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। তবে তা অনেক বাড়তে পারে। পাকিস্তানের কর্মকর্তারা জানান, বেলুচিস্তান প্রদেশের মাশকেল এলাকায় ভূমিকম্পে ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮০ জন।ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশচুম্বী ভবনগুলো কেঁপে ওঠে। ভয়ে লোকজন পথে বেরিয়ে আসে। কাতার ও দুবাইয়েও ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁরা আতঙ্কে বাড়িঘর ও কার্যালয় ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।৯ এপ্রিল ইরানে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৩৭ জনের প্রাণহানি হয়। এএফপি ও রয়টার্স।