ইরান বিরোধী দলের নেতার কার্যালয় বন্ধ করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরোধীদলীয় নেতা মির হোসাইন মৌসাভির সমর্থকেরা বলেছেন, সে দেশের নিরাপত্তা বাহিনী তাঁর কার্যালয় বন্ধ করে দিয়ে তা ঘেরাও করে রেখেছে। ইরানের নিরাপত্তা বাহিনী এর আগে গত বুধবার মৌসাভির কার্যালয়ে অভিযান চালায়। এ সময় তারা কম্পিউটার ও মৌসাভির ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যায়।মৌসাভির সমর্থকেরা বলেন, মৌসাভিকে কার্যত তেহরানে গৃহবন্দী করে রাখা হয়েছে। গত বুধবার বিরোধী দলের কার্যালয়ে অভিযানের পর মৌসাভির ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, এ ঘটনার মাধ্যমে কড়াকড়ি আরোপের নতুন পর্যায় শুরু হলো।এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি।