ইরান মানছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গত নভেম্বরে স্বাক্ষরিত একটি চুক্তির সঙ্গে তাল মিলিয়ে পরমাণু সমৃদ্ধকরণ কমিয়ে আনছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএর এক প্রতিবেদনে বলা হয়, পরাশক্তিগুলোর সঙ্গে নভেম্বর চুক্তির আলোকে মজুত সব সমৃদ্ধ ইউরেনিয়াম তরল করেছে ইরান। আইএইএ বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়বদ্ধতা থেকে তেহরান এ কাজ করেছে। গত নভেম্বরে সম্পাদিত একটি চুক্তি অনুযায়ী, ইরান তার মজুত ইউরেনিয়াম দুই ভাগ করেছে। এর মধ্যে এক ভাগের সমৃদ্ধকরণ মাত্রা ৫ শতাংশে নামিয়ে এনেছে। বাকি ইউরেনিয়ামকে ইউরেনিয়াম অক্সাইডে রূপান্তর করছে। আইএইএর প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে।অবশ্য ইরান ওই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে প্রভাবশালী দেশগুলো একটি পরমাণু চুক্তি করার চেষ্টা করছে। এই চুক্তি করতে আলোচনার সময়সীমা আরও চার মাস বাড়ানো হয়েছে।
এএফপি