ইরান ‘অভিযানের’ কথা স্বীকার করেছেন সিআইএর এজেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এজেন্ট অভিযোগে ইরানে আটক মার্কিন নাগরিক ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ে অনুপ্রবেশে তাঁর ‘অভিযানের’ কথা স্বীকার করেছেন। গতকাল রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে ইরানি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক এ কথা স্বীকার করেছেন।প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওই নাগরিকের নাম আমির মিরজাই হেকমতি। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। আমির ২০০১ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। তাঁকে এক দশক গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া হয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় গত শনিবার আমিরকে আটকের কথা ঘোষণা করে। এএফপি।