ইরানি পরমাণু বিজ্ঞানীর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার খবর নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেছেন এমন খবর নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের দাবি, আমিরিকে অপহরণ করা হয়েছে।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজে প্রচারিত একটি খবরে বলা হয়, পরমাণু বিজ্ঞানী আমিরি ২০০৯ সালের জুনে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আর ফিরে আসেননি। তিনি সিআইএর সঙ্গে কাজ করছেন।এবিসির খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাসত বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরির সংশ্লিষ্টতা আছে বলতে আমরা বোঝাতে চেয়েছি যে তাঁকে অপহরণে দেশটির ভূমিকা আছে।’ তিনি আরও বলেন, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাঁকে অপহরণ করা হয়। এএফপি।