ইরানি পার্লামেন্টের ভোট ও নির্বাচন প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকদের মধ্যে। উভয় পক্ষই ইসলামি আইনকানুনের ব্যাপারে কট্টরপন্থী।ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর অনুষ্ঠিত এ নবম পার্লামেন্ট নির্বাচনের প্রক্রিয়ার সারসংক্ষেপ:প্রার্থী বাছাই: পার্লামেন্টের ২৯০ আসনের জন্য প্রার্থী যাচাই-বাছাই করে সরকার পরিচালিত কমিটি ও গার্ডিয়ান কাউন্সিল। প্রার্থিতার জন্য মোট পাঁচ হাজার ৩৯৫ জন আবেদন করলেও যাচাইয়ের পর প্রায় তিন হাজার ২০০ জনকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো: ইরানে প্রথাগতভাবে দলীয় সদস্যপদ বা দলীয় প্ল্যাটফর্ম নেই। প্রধান যে দুটি পক্ষ আত্মপ্রকাশ করেছে, তাদের উভয়ই নীতিতে কট্টর রক্ষণশীল।দ্য ইউনাইটেড ফ্রন্ট অব প্রিন্সিপালিস্ট: খামেনির সমর্থকদের সমন্বয়ে গঠিত এ পক্ষটির সমর্থনে রয়েছেন দেশটির অভিজাত বিপ্লবী গার্ড, প্রভাশালী ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। এই পক্ষটিই সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করা হচ্ছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট: প্রেসিডেন্ট আহমাদিনেজাদ-সমর্থিত পক্ষ। ছোট শহর ও প্রাদেশিক এলাকাগুলোয় তারা বেশি সমর্থন পাবে বলে আশা করা হচ্ছে।দ্য ন্যাশনস ভয়েস: ছোট্ট এই পক্ষটি প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কঠোর সমালোচক। এর বাইরে স্বতন্ত্র কিছু প্রার্থী তাঁদের ব্যক্তিগত সুখ্যাতির কারণে ভোটারদের নজর কাড়তে পারেন।ভোট ও ফলাফল: ইরানের সাত কোটি ৪০ লাখ মানুষের মধ্যে বৈধ ভোটারসংখ্যা চার কোটি ৮২ লাখ। সব ভোট হাতে গণনা করা হবে। তাই চূড়ান্ত ফল তিন দিনের আগে ঘোষণা না-ও হতে পারে। তবে আংশিক ফল তাড়াতাড়ি পাওয়া যেতে পারে।নতুন পার্লামেন্ট: পারমাণবিক কর্মসূচি, তেল বা বিদেশনীতির মতো বিষয়গুলো নির্ধারণ পার্লামেন্টের এখতিয়ারের বাইরে। মূলত অর্থনীতি-সম্পর্কিত বিষয়ে পার্লামেন্টের বড় প্রভাব রয়েছে।খামেনির অনুগতরাই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আইনপ্রণেতারা প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বিরুদ্ধে আরও সমালোচনামুখর হয়ে উঠতে পারেন। রয়টার্স।