ইরানে আরও অবরোধ আরোপ হবে: প্যানেট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নিরসনে ইরান যদি সহযোগিতামূলক ভূমিকা না রাখে, তা হলে দেশটির ওপর আরও কঠোর অবরোধ আরোপ করা হবে। গত শনিবার পেরু সফরকালে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। প্যানেট্টা বলেন, ‘সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দেশটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আমরা আশা করছি। যদি তা না করে তবে আন্তর্জাতিক সম্প্রদায়ও ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে।’ এএফপি।