প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে হত্যা ও গুপ্তচরবৃত্তির দায়ে মাজিদ জামালি ফাশি (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড গতকাল মঙ্গলবার কার্যকর হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, ‘২০১০ সালের জানুয়ারিতে বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদী হত্যাকাণ্ডে জড়িত ছিলেন মাজিদ জামালি। এ ছাড়া তিনি ইসরায়েলের গুপ্তচর ছিলেন।’মাসুদ আলীকে হত্যার বিনিময়ে মাজিদ জামালি এক লাখ ২০ হাজার মার্কিন ডলার নিয়েছিলেন এবং তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে ইরান। তবে এসব দাবির ব্যাপারে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এএফপি ও বিবিসি।