ইরানে কৃত্রিম উপগ্রহবাহী রকেটের সফল উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশে তৈরি একটি কৃত্রিম উপগ্রহবাহী (স্যাটেলাইট) রকেটের সফল উৎক্ষেপণ করেছে ইরান। কাভোশগর-৩ নামের ওই রকেটটি গতকাল বুধবার উেক্ষপণ করা হয়। দেশটির সরকারি টেলিভিশন আল-আলম এ তথ্য দিয়েছে। এদিকে পশ্চিমা বিশ্ব জানিয়েছে, উপগ্রহটিতে ইঁদুরসহ বেশ কয়েটি জীবিত প্রাণী পাঠানো হয়েছে, যা উদ্বেগজনক।টেলিশিন চ্যানেলটিতে দেখানো হয়, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একটি দেশে তৈরি স্যাটেলাইট বহনকারী রকেট অবমুক্ত করছেন। কৃত্রিম উপগ্রহটিতে সাদা ইঁদুর, কচ্ছপের বাচ্চা ও বেশ কয়েকটি কেঁচো থাকার চিত্রও দেখানো হয়েছে। ইরানে ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবেই এই রকেট উেক্ষপণ করা হয়। এ উড্ডয়নকে স্বাগত জানিয়ে মাহমুদ আহমাদিনেজাদ বলেন, ‘মহাশূন্যে জীবিত প্রাণী পাঠানো আমাদের বিজ্ঞানীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা। প্রাণীগুলো পৃথিবীতে ফেরত আসার পর আরও গবেষণা করা যাবে।’ফ্রান্স হুঁশিয়ার করে দিয়ে বলেছে, মহাশূন্যে জীবিত প্রাণীসহ কৃত্রিম উপগ্রহ পাঠানোর খবর এ তথ্যই দেয় যে তেহরান পরমাণু বোমা বানানোর কর্মসূচি অব্যাহত রেখেছে। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর নামে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রকেটটি ১০০ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে একটি কক্ষপথে ওই উপগ্রহ স্থাপন করা হবে। এএফপি।