ইরানে নারীদের জন্য ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান শুধু নারীদের জন্য ব্যাংকের একটি শাখা চালু করেছে। ইসলামি সংস্কৃতির প্রসার উৎসাহিত করার লক্ষ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ব্যাংকের এ শাখাটি চালু করা হয়। ইরানের বিভিন্ন পত্রপত্রিকা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।ইরানের দৈনিক তেহরান ইমরোজের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংক মেল্লি গত সোমবার মাশহাদে ওই শাখার কার্যক্রম শুরু করেছে। নিরাপত্তাকর্মী থেকে শুরু করে ব্যাংকটির সব কর্মকর্তা-কর্মচারী নারী। ব্যাংক মেল্লির প্রধান মাহমুদ রেজা খাবারিকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এ কাজ করা হয়েছে। ইরানের মৌলবাদী সরকার বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণের পথ উন্মুত্ত করলেও নারী-পুরুষেরঅবাধ মেলামেশা কঠোর হাতে নিয়ন্ত্রণ করে থাকে। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের আলাদা ক্লাস হয়। এএফপি।