ইরানে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গতকাল রোববার একজন মহিলাসহ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। কয়েকটি বোমা হামলায় অংশ নেওয়ার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের এ দণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। ইরনা জানায়, তেহরানের ইভিন জেলখানায় শিরিন আলামহাওলি নামের এক নারীসহ আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কয়েকজন ইরানির সম্পত্তির ক্ষতি করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়। এএফপি।