ইরানে বিপ্লবের ৩৫তম বার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে গতকাল মঙ্গলবার ইসলামি বিপ্লবের ৩৫তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার মানুষ তেহরানের রাস্তায় নেমে আসে। তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংলাপে অগ্রগতি আর আন্তর্জাতিক অবরোধ সীমিত মাত্রায় হলেও তুলে নেওয়ায় এবারের উদ্যাপন ভিন্ন মাত্রা পেয়েছে।
রাজধানী তেহরানের কেন্দ্রীয় আজাদি চত্বরে গতকাল প্রেসিডেন্ট হাসান রুহানি ভাষণ দেন। অপেক্ষাকৃত উদারপন্থী হিসেবে পরিচিত রুহানি গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্কের বরফ গলতে শুরু করে।
অবশ্য ইরানে পাশ্চাত্যবিরোধী মনোভাব এখনো সুস্পষ্ট। গতকাল তেহরানে অনেকেই যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন। এএফপি।