ইরানে ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাছে গত বৃহস্পতিবার ভূমিকম্পে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোরাৎজান অঞ্চল। এর মাত্র ৬০ কিলোমিটার দূরে বুশেরে রাশিয়ার সহায়তায় নির্মিত ইরানের পারমাণবিক চুল্লি রয়েছে। ২০০৩ সালে দক্ষিণ ইরানের বাম শহরে ভূমিকম্পে ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এএফপি।