ইরানে মানবাকৃতির নতুন রোবট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ধরনের সংবেদনশীল কাজে ব্যবহারের উপযোগী করে একটি মানবাকৃতির রোবট তৈরি করেছেন ইরানের বিজ্ঞানীরা। প্রাচীন আমলের একজন পারসিক যোদ্ধার নামানুসারে এটির নাম রাখা হয়েছে সুরেনা-২। গত শনিবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এটির উদ্বোধন করেন।খবরে জানানো হয়, প্রায় দেড় মিটার উচ্চতার এ রোবটটির ওজন ৪৫ কিলোগ্রাম। মানুষের মতো হাত ও পায়ের ব্যবহারের মাধ্যমে ধীরগতিতে নড়াচড়া করতে পারে এটি। কোনো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কাজে মানুষের পরিবর্তে ব্যবহার করার জন্য এ ধরনের রোবট তৈরি করা হয়েছে। এএফপি।