ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে ২০১০ সালে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ বছর দেশটিতে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা, ধর্মীয় ও নারীবৈষ্যমের ঘটনাও অব্যাহত ছিল। দেশটির সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধীদের ওপর নির্যাতন চালিয়েছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল সোমবার এ দাবি করেছে।ইরানে ২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন মাহমুদ আহমাদিনেজাদ। ওই নির্বাচনে ভোট জালিয়াতির ব্যাপক অভিযোগ রয়েছে। নির্বাচন বাতিলের দাবিতে বিরোধীরা ব্যাপক বিক্ষোভের আয়োজন করে। এ ঘটনায় সে দেশের নিরাপত্তা বাহিনী ছয় হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করে।এইচআরডব্লিউর প্রতিবেদনে দাবি করা হয়, গ্রেপ্তার করা ওই ব্যক্তিদের নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের অনেককে মৃত্যুদণ্ড কিংবা দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের পর থেকে এ সময়ের মধ্যে অন্তত নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি।