ইরানে ২০ জনেরও বেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভেদ সৃষ্টিকারী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ইরানের কর্তৃপক্ষ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে কমপক্ষে ২০ জনকে আটক করেছে। বিভিন্ন সংবাদ সংস্থা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে। স্থানীয় সংখ্যালঘু বাহাই সম্প্রদায়ের নেতা গোলাম হোসেইন মোহসেনি ইজেই জানান, আটক ব্যক্তিদের মধ্যে বাহাই সম্প্রদায়েরও কয়েকজন আছে। তিনি আরও জানান, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাটিতে এসব লোক দুষ্কৃতিমূলক তৎপরতা চালাচ্ছিল। তবে আটক ব্যক্তিদের সবার বিরুদ্ধে মামলা হয়নি। আরও কিছু সন্দেহভাজন রয়েছে, যাদের এখনো আটক করা হয়নি। এএফপি।