ইরানের উপমন্ত্রীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের শিল্প-বিষয়ক উপমন্ত্রী সফদার রহমতাবাদীকে গতকাল রোববার বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।
খবরে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রহমতাবাদীর মাথায় দুইবার গুলি করে। হত্যার দায় তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
পুলিশের ধারণা, উপমন্ত্রীর সঙ্গে গাড়িতে থাকা কেউ হয়তো কাছ থেকে তাঁকে মাথায় গুলি করে হত্যা করেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
সফদার রহমতাবাদী ইরানের বর্তমান মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের তেমন পরিচিত মুখ ছিলেন না। সাম্প্রতিক সময়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলার এটি দ্বিতীয় ঘটনা।