ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানে ফাতেহ-১১০ নামের স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আহমেদ ভাহিদির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল শনিবার এ খবর প্রচার করে। জেনারেল ভাহিদি বলেন, ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতেহ-১১০ সমুদ্রে যেকোনো লক্ষ্যে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এটিকে ইরানের অস্ত্রভান্ডারে সবচেয়ে কার্যকর সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।ইসরায়েল ও সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় সম্ভাব্য হামলার প্রয়োজনে ইরান নিজেদের অস্ত্রভান্ডারে যুগোপযোগী ক্ষেপণাস্ত্র মজুদ রাখতে চায়। দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, তাঁরা নৌযানে হামলার উপযোগী ক্ষেপণাস্ত্রের ওপর গুরুত্ব দিচ্ছেন। এএফপি।