ইরানের পরমাণু কর্মসূচি ‘স্নায়ুযুদ্ধ’ সৃষ্টি করতে পারে: হেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গত শুক্রবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বে ‘নতুন স্নায়ুযুদ্ধ’ শুরু হতে পারে। এই স্নায়ুযুদ্ধ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পশ্চিমাদের স্নায়ুযুদ্ধের চেয়ে বিপজ্জনক হতে পারে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইরান। ওই চিঠিতে দেশটি তার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে।এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন গতকাল শনিবার ইসরায়েল সফরে গেছেন। ইরান ও সিরিয়া প্রসঙ্গে আলোচনাই তাঁর এই সফরের মূল লক্ষ্য।উইলিয়াম হেগ বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা তৈরি হতে পারে। এটা মূল স্নায়ুযুদ্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হবে। কারণ, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তায় পুরোনো ‘নিরাপত্তা কৌশল’ আর নেই। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফকে গত শুক্রবার তিনি এ কথা বলেন। হেগ বলেন, মধ্যপ্রাচ্যে সব ধরনের নিরাপত্তাকৌশল নেওয়া ছাড়া নতুন স্নায়ুযুদ্ধ শুরু হলে বিশ্বে বিপর্যয় নেমে আসতে পারে। এএফপি, বিবিসি ও রয়টার্স।