ইরানের পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির জাতীয় গ্রিডে যোগ হবে। আণবিক শক্তি সংস্থার প্রধান ফেরাদুন আব্বাসি-দাভানি এ কথা জানিয়েছেন।দাভানি ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সিকে বলেছেন, ‘বুশেহর বিদ্যুৎকেন্দ্রে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এখান থেকে ইরানি নববর্ষের শুরুর দিকেই এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইরানি বর্ষ শুরু হবে ২১ মার্চ।আব্বাসি-দাভানি বলেন, আগামী (ইরানি) বছরের শুরুতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কেন্দ্রটি ৭৫ শতাংশ ক্ষমতায় চালু রেখে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।বুশেহর ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি নির্মিত হয়েছে রাশিয়ার সহায়তায়। রয়টার্স।