ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা যুক্তরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে উপসাগরীয় অঞ্চলে শত শত ব্রিটিশ সেনা ও পারমাণবিক সাবমেরিন পাঠানোর পরিকল্পনা করছে দেশটি। দেশটির শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। দ্য সান পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের ধারণা, এই দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার বিষয়টি সময়ের ব্যাপার মাত্র। তাঁদের আশঙ্কা, এ যুদ্ধ ১৮ থেকে ২৪ মাসের মধ্যেই বেঁধে যেতে পারে। ইরানের পরমাণু কার্যক্রম অব্যাহত থাকলে যুক্তরাজ্যের সঙ্গে যেকোনো সময় তাদের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে বলে মনে করছেন সামরিক পরিকল্পনাবিদেরা।দ্য সান-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পদাতিক বাহিনীর সদস্যরা যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধু সংযুক্ত আরব-আমিরাতে যাবেন। সংযুক্ত আরব-আমিরাত যদি ইরানের আক্রমণের শিকার হয়, তবে ব্রিটেন তাদের রক্ষা করতে প্রস্তুত আছে। ইরানের হরমুজ প্রণালী থেকে সংযুক্ত আরব-আমিরাতের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ ওমান, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবের প্রয়োজনে ব্রিটিশ সেনারা দেশগুলোকে সাহায্য করবে। ইতিমধ্যে যুক্তরাজ্য উপসাগরীয় অঞ্চলে তাদের সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ ছাড়া এইচএমএস ডারিং নামের একটি যুদ্ধজাহাজ গত জানুয়ারিতে ২৩ ফ্রিগেট এইএমএস আরজিলের যুক্ত হয়েছে। আগে থেকেই ওই এলাকায় একটি পারমাণবিক ডুবোজাহাজ অবস্থান করছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।